Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

রাজৈরে জাল দলিলে বাধা ও ভুয়া কাগজে মামলা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম  (ভিজিটর : ৬৭)

মাদারীপুরের রাজৈরে জাল দলিল দিয়ে জমি দখলে বাধা ও ভুয়া কাগজ দিয়ে মামলা করার অভিযোগ উঠেছে সরো কারিকর (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামে বিরোধপূর্ণ জমির পাশে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী বেল্লাল হাওলাদার (৪৩)।

এসময় নিজের ক্রয়কৃত জমি বুঝে পেতে প্রশাসনের সহযোগিতা দাবি করেন তিনি। একই সঙ্গে ওই মামলা বাজ সরোর বিচার দাবি করা হয়। ভুক্তভোগী বেল্লাল ওই গ্রামের কুটি মিয়া হাওলাদারের ছেলে। উপস্থিত ছিলেন, শহীদুল হাওলাদার, রফিকুল হাওলাদার, হাসান মোল্লা, তৈয়ব মিয়াসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বেল্লাল হাওলাদার বলেন, চলতি বছরের (২৪ এপ্রিল) স্বরমঙ্গল মৌজায় বাড়ির পাশে থাকা মোট ৪ টি দাগ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি। পরে নামজারি করে সরকারি খাজনা পরিশোধ করে ওই জমিতে চাষাবাদ করে আসছিলাম। কিন্তু হঠাৎ এক ভূমিদস্যু সরো কারিকর জাল দলিল এবং পাশের দাগের জমির দলিল ছিনতাই করে মোট ৪৮ শতাংশ জমি উল্লেখ আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। এরপর অক্টোবর মাসের ৯ তারিখে আমার পক্ষে রায় আসে। তার দলিলের কোন সত্যতা নাই। পরবর্তীতে আবারও অপর একটি দাগের দলিল দিয়ে ৪৫ শতাংশ জমি উল্লেখ করে মামলা দেয়। আমার জমিতে ইট, বালু, রড ছিল। সেগুলো চুরি হয়ে গেছে। এই মামলার পাল্লায় পড়ে আমার এক হাত ভেঙে গেছে। এখনো গুরুতর অবস্থায় জীবন-যাপন করছি। এই মামলায় পড়ে আমার ৩০ লক্ষ টাকার ক্ষতি হইছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে, টেকেরহাটে লস্করদের জমি ডিসিআর কেটে তার নামে আনে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় সেই জমি উদ্ধার করা হয়। আমি দেশের আইনকে শ্রদ্ধা করি। তাই রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও মাদারীপুর জেলা প্রশাসনের কাছে মামলাবাজ ও ভূমিদস্যু সরো কারিকরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝