Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম  (ভিজিটর : ২৬৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে আখের গুড় তৈরির নামে ক্ষতিকর রাসায়নিক ও পচা চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন।

জানা গেছে, স্থানীয় সাগর আলী (২৮) নামের ওই কারখানা মালিক আ. মালেকের ভাগ্নে। তার কারখানায় দীর্ঘদিন ধরে নিম্নমানের উপকরণ দিয়ে গুড় উৎপাদন করা হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানায় তল্লাশির সময় কাপড় রং করার রাসায়নিক, হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইট), ময়দা, ডালডা ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত চিটাগুড়সহ বিপুল পরিমাণ ক্ষতিকর উপাদান পাওয়া যায়। এগুলো দিয়ে আখের ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। পরে ভেজাল গুড় ও উপকরণ জব্দ করে ধ্বংস করা হয় এবং সাগর আলীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। এর আগে (২ ডিসেম্বর) একই এলাকায় পরিচালিত অভিযানে ওমর আলী নামের আরেক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সে সময়েও বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ও প্রস্তুত ভেজাল গুড় ধ্বংস করা হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝