Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

যমুনার সামনে অবস্থানের আলটিমেটাম জামায়াতসহ ৮ দলের

প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম  (ভিজিটর : ৮০)

নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল। এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করে এ আলটিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার (১৪ অক্টোবর) ৫ দফা দাবিতে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরে আগামী ১৬ নভেম্বর সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।

এর আগেই দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছি। নেতারা এরইমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজনৈতিক সংকটের নিরসন হবে।

এদিকে, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, শাটডাউনের নামে এরইমধ্যে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে সহায়তা করতে আমরা প্রস্তুত।

এ সময় নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে থাকারও ঘোষণা দেন জামায়ত নেতৃত্বাধীন সমমনা ৮ দলের নেতারা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝