| শিরোনাম: |

কক্সবাজারের কুতুবদিয়ায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১২ অক্টোবর) সকালে ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দেব, ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক আলী ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শাহাবুদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, TCV টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি যুগান্তকারী উদ্যোগ। এ টিকার মাধ্যমে শিশুরা যেমন সুরক্ষিত থাকবে, তেমনি দেশের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “সরকারের স্বাস্থ্যসেবার এ প্রচেষ্টাকে সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রত্যেক শিশুকে টিকার আওতায় আনতে সচেতনতা বৃদ্ধিরতে হবে।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মাঝে প্রতীকীভাবে টিকা প্রদান করা হয়।
এফপি/অআ
নাটোরে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ, সাংবাদিকদের ওপর হামলা
রাজবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প
মায়ানমারে সিমেন্ট পাচারকালে কোস্ট গার্ডের হাতে ৩ পাচারকারী আটক।
এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী