Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
২০৩০ সালের মধ্যে দেড় কোটির বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
শিরোনাম:

চুয়াডাঙ্গার পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ পিএম  (ভিজিটর : ১৯৯)

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা পাড়ার প্রবাসী সেলিমের ছেলে। সে স্থানীয় এম.এ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সুত্রে জানা যায়, বেলা ১টার দিকে রাকিবসহ কয়েকজন সহপাঠি পার্শ্ববর্তী সাতগাড়ি এলাকায় হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। রাকিব সাতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সহপাঠিদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে আসার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, পানিতে ডুবে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জেনেছি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝