Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
শিরোনাম:

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ২:৫০ পিএম  (ভিজিটর : ৯১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য একটি ১১ সদস্যের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। এর নেতৃত্বে থাকবেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

এদিকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে সরকার আজ বৃহস্পতিবার থেকে দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। বিরোধী দলগুলো ইতিমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। পর্যবেক্ষকেরা বলছেন, এই নির্বাচনের উদ্দেশ্য মূলত সেনাবাহিনীর ক্ষমতা আরও শক্তিশালী করা।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে মিন অং হ্লাইং বুধবার জানিয়েছেন, নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, যা দেশজুড়ে গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানায়, মিন অং হ্লাইং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বেও থাকবেন এবং সেই ক্ষমতায় থেকেই তিনি নির্বাচন তদারকি করবেন। একইসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

সমালোচকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে মূলত জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই সব ক্ষমতা হাতে রেখেছেন এবং নির্বাচনী প্রক্রিয়া তার পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝