Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৪২
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
শিরোনাম:

চুয়াডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬:৫৩ পিএম  (ভিজিটর : ২২৪)

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে ৬ বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তাকিয়া সুলতানা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর তাকিয়া সুলতানা বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে কাটাপোল বাজারে পৌছুলে রাস্তা পারাপারের সময় একটি পাখিভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায় সে। এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, কাটাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝