Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

পাটগ্রাম সীমান্তে যুবককে বিএসএফের পুশইনের চেষ্টা, স্থানীয়দের প্রতিরোধ

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:২৪ পিএম  (ভিজিটর : ১৪০)

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক (মানসিক রোগী) যুবককে ভারতীয় বিএসএফ  পুশইনের চেষ্টা করার সময় বাংলাদেশীদের সাথে বিএসএফের কথা কাটাকাটি  হয়।

পরে বাংলাদেশীরা লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ পিছু হটে। এ সময় ওই মানসিক যুবকের হাতপা বেঁধে সীমান্ত ফেলে রাখে বিএসএফ।

অপরদিকে ভারতীয় বিএসএফ বাংলাদেশের প্রবেশ করে কৃষকের চারটি গরু  ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে যায় স্থানীয় মানুষজন জানায়।

সোমবার (২৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুরের জিবনাল ৮১৮নং মেইন পিলার দিয়ে বাংলাদেশ অবৈধভাবে ওই মানসিক যুবককে ঢেলে দেওয়ার চেষ্টা করে। 

বিজিবি ও স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলার রহমানপুর জিবনাল সীমান্ত দিয়ে অবৈধভাবে এক মানসিক রোগীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। এ সময় বাংলাদেশী গ্রামবাসীরা এগিয়ে গেলে বিএসএফের সাথে বাংলাদেশীদের কথা কাটাকাটি শুরু হয়।

পরে বাংলাদেশীরা লাঠি হাতে নিয়ে ভারতীয় বিএসএফের সামনে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিএসএফ ওই মানসিক রোগীকে সীমান্তের শুন্যরেখায় হাত পা বেধেঁ ফেলে রাখে।

এর কিছুক্ষণ পর বাংলাদেশী চারটি গরু বাংলাদেশের অংশে বাঁধা থাকলে বিএসএফ তা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর সীমান্ত জুড়ে উত্তেজনা দেখা দেয়। 

এ বিষয়ে তিস্তা ৬১ বিজিবিকে একাধিকবার মোবাইল দিলেও ফোন রিসিভ করেননি। তবে ৬১ বিজিবির পাটগ্রাম বিওপি ক্যাম্পের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ভারতীয় বিএসএফ একজনকে পুশইন করার চেষ্টা করে। স্থানীয় মানুষজন ও বিজিবির বাধার মুখে ভারতীয় বিএসএফ পিছু হটে। পরে ওই  যুবকের  হাত-পা বেঁধে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ফেলে রেখে যায়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝