Dhaka, Saturday | 15 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 15 August 2026 | English
শিরোনাম:

নাগেশ্বরীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম  (ভিজিটর : ১৫)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির উপজেলা ও বিভিন্ন ইউনিট, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্যসচিব আলাজ্জ মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা করা হয়।

এ সময় নেতারা দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝