নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের প্রশাসক নূরনবী ভুঁইয়া'র অর্থায়নে ৮নং ওয়ার্ড স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সরকারী খাল সংস্কার শুরু করেছেন।
রবিবার (৯ আগষ্ট) দুপুরে এ কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তানছিব যোবায়ের, ইউপি সদস্য সাইদুর রহমান, কৃষকদল নেতা মোমেন মিয়াসহ স্থানীয়রা।
এ সময় ইউনিয়ন প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে যে খাল খনন ও সংস্কার শুরু করেছেন তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনায় আমরা মাঠে কাজ করছি। আমরা জলাবদ্ধতা নিরসনে খাল,ড্রেন সব সংস্কার করে নিরাপদ বসবাস নিশ্চিত করবো। আমরা রূপগঞ্জ ইউনিয়নবাসিকে সঠিক সেবাদান করতে অঙ্গিকারাবদ্ধ।
এফপি/র