কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে ১ হাজার ৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩২) নামে একজন মাদককারবারি আটক হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১হাজার ৬২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রাজু আহমেদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এফপি/ফ