Dhaka, Saturday | 8 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 8 August 2026 | English
শিরোনাম:

খুলনায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার - ৪

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:২০ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:২৩ পিএম  (ভিজিটর : ৩০)

খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮:৪০ মিনিটে  গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।

অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জের পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও আয়শা।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝