Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:২৬ পিএম  (ভিজিটর : ৪০)

ভারতের আমন্ত্রণে আগামী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।

ভারতের পক্ষ থেকে পাওয়া আমন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে সপরিবারে সফরের আমন্ত্রণপত্র এসেছিল। পরবর্তীতে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্যও আরেকটি আমন্ত্রণ আসে।

প্রধানমন্ত্রী দেশের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি কখন, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে বিদেশ সফর করবেন তা সময়ই বলে দেবে। এছাড়া ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রটি ব্রিকসের সভাপতি হিসেবে নাকি ভারত সফরের পূর্ণাঙ্গ দাওয়াত—সে বিষয়ে তিনি জানান যে এটি এই মুহূর্তে আলোচনার বিষয় নয়।


এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝