Dhaka, Saturday | 1 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 1 August 2026 | English
শিরোনাম:

খুলনায় ট্রাক চাপায় নিহত - ৩

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:০৬ পিএম  (ভিজিটর : ৫)

খুলনার দিঘলিয়ায় ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় ঘটনটি ঘটে। একই ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তার মেয়ে মায়মুনা (২) ও ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)। আহত হয়েছেন ফারজানার স্বামী মোটরসাইকেল  চালক সিহাব শেখ।

থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ বলেন, একটি ভারী ট্রাক উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে রূপসা হয়ে মোটরসাইকেল চালিয়ে তারা নড়াইলের দিকে যাচ্ছিল। 

সাইড নিতে গিয়ে মূলত মোটরসাইকেলটি ভারী ট্রাকের নীচে চলে যায় এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। ভাগ্যক্রমে চালক বেচে যান। তার অবস্থা খারাপ তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝