Dhaka, Wednesday | 10 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 10 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

আইকাও’র সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে নিরাপত্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:১৫ পিএম  (ভিজিটর : ৩৪)

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে আয়োজিত “ICAO-Capped Aviation Security National Inspector Course” সফলভাবে সম্পন্ন হয়েছে।

০৭ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্স সম্পন্ন করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি ব্যবস্থায় দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক (National Inspector) তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।

কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ICAO ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমি কাজ করে যাবে।

আয়োজকরা জানান, আসন্ন ICAO সিকিউরিটি অডিটে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের দক্ষতা ও প্রস্তুতি উন্নয়নের ক্ষেত্রে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝