Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
শিরোনাম:

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা

মুন্সীগঞ্জে অটোচালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:০৭ এএম  (ভিজিটর : ৮)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে অটোচালকের ঘুষিতে কালাম শেখ (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া স্কুল গেইট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাম শেখ হাসাড়া আনসার ক্লাব গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। অভিযুক্ত অটোচালক জামাল (৩০) পার্শ্ববর্তী দক্ষিণ লস্করপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজদিখান উপজেলার চালতীপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে হাসাড়া স্কুল গেইট এলাকায় পৌঁছান কালাম শেখ। সেখান থেকে অটোযোগে বাড়ি যাওয়ার জন্য চালক জামালের সঙ্গে ভাড়া চুক্তি হয়। এ সময় ২০ টাকার ভাড়ার পরিবর্তে ৫০ টাকা দাবি করলে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক জামাল কালাম শেখের বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় কালাম শেখকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোচালক জামালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝