Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিরোনাম:

চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:৪৬ পিএম  (ভিজিটর : ৩১)

চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দিনগত রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গায় ঝড়-বৃষ্টি শুরু হলে সাদ্দাম হোসেন বাড়ির পাশের বিএডিসি ফার্মের ভেতরে আম কুড়াতে যান। এ সময় অন্ধকারের মধ্যে সেখানে থাকা একটি সচল বৈদ্যুতিক তারের সাথে অসাবধানতাবশত স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, রাত আড়াইটার দিকে সাদ্দাম হোসেন নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝