Dhaka, Thursday | 14 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 14 May 2026 | English
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
শিরোনাম:

নারায়ণগঞ্জের ইয়াবাসহ ২ মাদককারবারি আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:১১ পিএম  (ভিজিটর : ৩৮)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের আসলিপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি শরীফ ও রফিকুলকে ৩০ পিস ইয়াবা সহ আটকের পর ২ পিস ইয়াবা দেখিয়ে মামলা দিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশের দাবী ২ পিসই ইয়াবা উদ্ধার করেছেন সংশ্লিষ্ট দারোগা। ঘটনা ১৩ মে সন্ধ্যায় উপজেলার দাউদপুর এলাকার। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, গত বুধবার (১৩ মে) বিকালে দাউদপুরের চিহ্নিত মাদককারবারি শরীফ ও রফিকুলকে একটি কবরস্থানের পাশে থেকে প্রায় ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে  রূপগঞ্জ থানা পুলিশের ভোলাব তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। অভিযোগ রয়েছে বিকাল সাড়ে ৪ টার দিকে গ্রেফতার করলেও শরীফের স্ত্রী আয়েশা ও কন্যা জুয়েনার সাথে গোঁপন লেনাদেনার পর ইয়াবা উদ্ধারের পরিমাণ কম দেখিয়ে সন্ধ্যায় রূপগঞ্জ থানা হেফাজতে দুই মাদককারবারিকে নেয়া হয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে। 

এসব বিষয়ে অভিযুক্ত এএসআই সাইফুল ইসলাম বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফ ও রফিকুলকে আটক করি। এ সময় তাদের সাথে থাকা ২ পিস ইয়াবাসহ থানায় প্রেরণ করেছি। কোন লেনাদেনা হয়নি।  

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাহউদ্দিন বলেন,  মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২ পিস ইয়াবার তথ্য পেয়েছি। সংখ্যা নিয়ে বিতর্ক থাকলে তা খতিয়ে দেখবো। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝