Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ১০ শিশুর
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

খুলনা-৬ আসনের এমপি'র শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:২৬ পিএম  (ভিজিটর : ১৪)

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ মে) লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ও খড়িয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি শিক্ষার সার্বিক উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝