Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ১০ শিশুর
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

প্রতিবাদের ডাক: পাইকগাছায় ইভটিজিং বিরোধী সভা

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ৬৭)

ইভটিজিং, পর্নোগ্রাফি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে-এমন উদ্বেগ প্রকাশ করে এসব অপসংস্কৃতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া।

রবিবার (৩ মে) সকালে পৌর সদরের ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে “নীরবতা বুলিংকে সমর্থন করে-সোচ্চার হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার।

প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ইভটিজিং, বুলিং ও বাল্যবিবাহের মতো অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। একটি সচেতন সমাজই পারে এসব অপরাধ প্রতিরোধ করতে। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী একটি মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক সমস্যা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝