Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
শিরোনাম:

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন ও খাবার বিতরণ

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১:৩১ পিএম  (ভিজিটর : ৫০)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪ টি এসএসসি পরীক্ষা কেন্দ্রের  শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইনসহ খাবার বিতরণ কর্মসূচি করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম।

ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৩ মে রবিবার দুপুরে পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হাজী জসিমউদদীন, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন, রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রুপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ হাসান শামিম, ইউনিয়ন যুবদলনেতা হাবিজুল ইসলাম, রুপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাসেল আহমেদ, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল রাজা, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, বিএনপি নেতা মামুন ভূইয়া, আরিফ হোসাইন, আরিফ মিয়া প্রমুখ।

এ সময় আবু মোহাম্মদ মাসুম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামী প্রজন্মের অহংকার। তাদের দেশগড়ার কাজে যোগ্য করে গড়ে তুলতে হবে। এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের সচেতন হতে হবে। মাদকমুক্ত পরিবেশে পড়াশোনা করাতে হবে। আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপজেলার ১৪ টি কেন্দ্রে নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে তৎপর আছি। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে আগত অভিভাবকদের বসার জায়গা, রান্না করা খাবার,পানীয় বিতরণ  করে সেবা অব্যাহত রেখেছি। 

এফপি/অ 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝