কুষ্টিয়ার খোকসায় পাখিভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশুটির নাম আব্দুল্লাহ। সে উপজেলার কাদিরপুর তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কাদিরপুরে রাস্তা পার হওয়ার সময় একটি পাখি ভ্যান তাকে চাপা দিলে আব্দুল্লাহ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ খোকসা কাদিরপুর এলাকার বরইচারা গ্রামের বাবলু মেম্বারের নাতি বলে জানা গেছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।
এফপি/জেএস