Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিটর : ৫১)

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে অজ্ঞাত (৪০) যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের অদুরে গাজীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে পুলিশ।

প্রাথমিক ভাবে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে ছিল কালো রঙের টি শার্ট ও সাদা কালো স্ট্রেপের পায়জামা।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে ঢাকা থেকে রাজশাহী গামী স্লিক সিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় সনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রহিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝