সোমবার (২৭ এপ্রিল) শ্রীমঙ্গলে ৭৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র সুত্রে এসব তথ্য পাওয়া গেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. রকিবুল হাসান জানান, ভোররাত সোয়া ৪টা থেকে সকাল বিকেল ৩টা পর্যন্ত ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এ সময় ভোররাত ৪টা ২০ থেকে ভোর ৫ টা পর্যন্ত ২০ নটিক্যাল মাইল অর্থাৎ ৩৭ কিলোমিটার বেগে শ্রীমঙ্গলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। গরম কমায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
চা বোর্ড সুত্র জানায়, মৌসুমের প্রথমদিকে এ বৃষ্টিপাত চা শিল্পের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। চা শিল্পের জন্য এ বৃষ্টি অনেক সুফল বয়ে আনবে।
এফপি/জেএস