সাতক্ষীরায় র্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলার সদর থানাধীন হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে ৬৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব প্রেস রিলিজ এর মাধ্যমে জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব ফোর্সেস। এরই অংশ হিসেবে ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোপাল চন্দ্র বিশ্বাস (২৮) নামে এক ব্যক্তিকে ৬৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার বাসিন্দা।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/অ