Dhaka, Friday | 17 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম  (ভিজিটর : ৬৩)

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় ধর্মসিং চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নেতা নিহত হয়েছে, তার পিতার নাম ধনঞ্জয় চাকমা। সে ইউপিডিএফ এর রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করছেন স্থানীয়রা।

এই সময় নিহতের দুইবোনও গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে। নিহত ধর্মসিং চাকমা ইউডিএফ এর সহযোগি সংগঠন গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বলে জানা গেছে।

আইনশৃংখলাবাহিনীর সূত্রগুলো এলাকাবাসির বরাতে জানিয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ছয়টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদশ সশস্ত্র দুর্বৃত্ত ধর্মসিং এর বাসায় এসে তাকে ডাকে, সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এইসময় বেপরোয়া গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলি বর্ষন করে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করলে আহতদের হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসি। দুই নারীই হাতে গুলিবিদ্ধ হয়েছেন।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ জসিমউদ্দিন জানিয়েছেন, ঘটনাটি আমরা শুনেছি। শোনার পর ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে যাওয়ার  পর বিস্তারিত জানাতে পারব।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর জানিয়েছেন, হাতে গুলিবিদ্ধ দুইজন নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিলো,তারা চিকিৎসা নিয়ে আবার চলে গেছেন।

এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝