Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনক ভাবে কম্পিউটার চুরি

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ১৯)

নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনক ভাবে একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। রহস্যজনক এ চুরির ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। সকালে অফিসে এসে উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোছাঃ কাঞ্চন আরা তার কক্ষে ঢুকে দেখেন, টেবিলের ওপর রাখা কম্পিউটারটি নেই। পরে বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে, রহস্যজনক ভাবে কম্পিউটারটি কেও চুরি করে নিয়ে গেছে।

অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো অফিস কার্যক্রম শেষে তালা দিয়ে সবাই চলে যান। রবিবার সকালে অফিস সহকারী শহিদুল ইসলাম অফিসে এসে কক্ষগুলো খুললেও কোনো কিছু অনুপস্থিত আছে কিনা তা খেয়াল করেননি বলে জানান। পরে বিষয়টি জানার পর তিনিও কম্পিউটারটি না থাকার বিষয়টি নিশ্চিত করেন। এবং অফিসের চাবি উপসহকারী কর্মকর্তা কাঞ্চন আরা এবং অফিস সহকারী শহিদুল ইসলাম এ দু জনের কাছেই থাকে বলে জানাযায়। এছাড়াও অফিসে একজন মহিলা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তবে তিনি অফিস খোলার পরেই অফিসে প্রবেশ করেন। পরিচ্ছন্নতা কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

ঘটনার বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কাঞ্চন আরা জানান, তিনি অফিসে ঢুকে কম্পিউটারটি না দেখে বিষয়টি অন্যদের অবহিত করেন। পরে অফিসের বিভিন্ন কক্ষ ও জানালা পরীক্ষা করেও কোথাও ভাঙচুরা বা জোরপূর্র্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। এতে করে রহস্যজনকভাবে কম্পিউটারটি উধাও হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছেন বলেও জানান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি এখনো অনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং তদন্তের জন্য পুলিশ পাঠানো হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন জানান, তিনি একটি মিটিং এ রয়েছেন। ফিরেই ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝