Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

ভালুকায় জ্বালানি হাহাকার: ঝুঁকিতে শিল্প

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:০১ পিএম আপডেট: ০৭.০৪.২০২৬ ৭:০২ পিএম  (ভিজিটর : ২১)

ময়মনসিংহের শিল্পসমৃদ্ধ উপজেলা ভালুকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতি ও বৈশ্বিক আমদানির সমস্যার কারণে উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পর্যাপ্ত পেট্রোল ও অকটেন মিলছে না।

গত কয়েকদিন ধরে অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে এলাকার বিশাল শিল্পাঞ্চল ও কল-কারখানাগুলো বড় ধরনের উৎপাদন সংকটের মুখে পড়বে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশনগুলোতে গিয়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা চরম বিপাকে পড়েছেন। অনেক চালককে এক পাম্প থেকে অন্য পাম্পে হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একশ চালক জানান, “তিনটি পাম্প ঘুরেও ডিজেল পাইনি, গাড়ি না চললে ফ্যাক্টরির মাল ডেলিভারি দেব কীভাবে?”

এদিকে ভালুকা একটি বিশাল শিল্প এলাকা হওয়ায় এখানে কয়েকশ কল-কারখানা রয়েছে। জ্বালানি সংকটের কারণে এসব কারখানার নিজস্ব পরিবহন ব্যবস্থা এবং জেনারেটর চালাতে জ্বালানি সংকটে উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে উৎপাদন ব্যাহত হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে।

পি.এ. নিট কম্পোজিট লিমিটেডের এডমিন ম্যানেজার আহমেদ জাহান রুমি জানান, গত কয়েকদিন ধরে নিয়মিত বিদ্যুৎ না থাকছেনা আবার ডিজেল সংকটে জেনারেটর চালাতে পরছেন না। এতে একদিকে উৎপাদন নিয়ে যেমন সমস্যা হচ্ছে তেমনি মালামাল পরিবহনেও সমস্যা  মুখোমুখি হচ্ছে। নোমান কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড এর এডমিন ম্যানেজার রেদোয়ানুল আহমেদ জানান, এ সংকট স্থায়ী হলে কারখানার মালামাল ট্রান্সপোর্ট করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন জানান, ভালুকা শিল্পাঞ্চলের জ্বালানি সংকট মোকাবিলায় উপজেলা প্রশাসন বেশ তৎপর রয়েছে, অসাধু মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে প্রতিটি ফিলিং স্টেশনে মনিটরিং অব্যাহত রয়েছে। 

‎এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝