Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

বাঞ্ছারামপুরে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:৫৫ পিএম  (ভিজিটর : ১৫)

ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়াখেলা অবস্থায় ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সাথে মোবাইল,  জুয়ার সরঞ্জামসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ফরদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অলি মিয়ার বাড়িতে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন যাবত চিহ্নিত এই জুয়াড়িরা মনের সুখে জুয়া খেলে আসছিল। এলাকায় প্রভাবশালী বিধায় তাদের বিরুদ্ধে কেউ টু শব্দ করার সাহস পেতো না। কিন্তু বিধি বাম। গতকাল গভীর রাতে পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা একই এলাকার মো.জসীম মিয়া (২৮), তৌহিদ মিয়া (৩৮), আলম মিয়া (৩৬), মানিক মিয়া (৩৫), আশিক মিয়া (৫৪), জিয়াউর রহমান (৩৮) ও মহিউদ্দিন (৩০)

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, ৬টি মোবাইল সেট ও ২৮ হাজার ৭শত ৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।  

‎এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াসিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাদের জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝