Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১৪ পিএম  (ভিজিটর : ৪৭১)

মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঞ্চল্যকর জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব

শনিবার সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাতুল ফেরদৌস। 

গ্রেফতারকৃত বেকু হাসান (৪০)। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যায় জহিরুল ইসলাম জয়কে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় তার বন্ধুরা। পরে তাকে একটি স্কুলের পাশে পতিত জমিতে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই রাতেই নিহতের বোন জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বেকু হাসানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই বেকু হাসান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

​এদিকে প্রধান আসামি আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত জয়ের ছোট বোন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, এই মামলায় প্রধান আসামিসহ এ পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই বাকি আসামিদের আইনের আওতায় আনবে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, র‍্যাব আসামিকে থানায় হস্তান্তর করার পর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝