Dhaka, Friday | 6 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 March 2026 | English
‘ইরান যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র’— শুইকিনের এই ভবিষ্যদ্বাণীও কি সত্যি হবে?
বাড়ল ঈদের ছুটি
বাংলাদেশ থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল
বিশ্বজুড়ে ইসরায়েলের দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের
শিরোনাম:

দেশের মানুষের সমৃদ্ধি কামনায় বাংলাদেশ কল্যাণ পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৬৯)

রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে আজ (৪ মার্চ) বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক। ইফতার মাহফিলে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা এক কঠিন সময় পার করছি। এই সময়ে আধ্যাত্মিক শক্তি ও ধৈর্যই আমাদের পথ দেখাতে পারে। ইরান ও মধ্যপ্রাচ্যের শান্তি যেমন বিশ্ব রাজনীতির জন্য জরুরি, তেমনি আমাদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায়ও সাধারণ মানুষের সচেতনতা একান্ত প্রয়োজন।

পরিশেষে, দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝