Dhaka, Friday | 6 March 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 March 2026 | English
‘ইরান যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র’— শুইকিনের এই ভবিষ্যদ্বাণীও কি সত্যি হবে?
বাড়ল ঈদের ছুটি
বাংলাদেশ থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল
বিশ্বজুড়ে ইসরায়েলের দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের
শিরোনাম:

পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম  (ভিজিটর : ১৫৭)

পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সেবার মান আরও গতিশীল করার লক্ষ্যে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের (AACO) অংশগ্রহণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি, নথিপত্র সংরক্ষণ ও হালনাগাদকরণ, অনলাইন রিপোর্টিং কার্যক্রম জোরদার, আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধানের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মন্ডল, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা সুরজিত পাল ও বিশ্বজিৎ সরদারসহ উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝