Dhaka, Tuesday | 10 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 March 2026 | English
শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল
সপরিবারে ক্রিকেটারদের ঈদ উপহার দিবে বিসিবি
ভারত থেকে আমদানিকৃত ডিজেল আসছে আজ
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

বাংলাদেশ আমজনগণ পার্টির অভিযোগ

বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখতে কমিশনকে প্রভাবিত করা হয়েছে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম  (ভিজিটর : ৭৫)

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন নিয়ে শুনানি শেষে কড়া হুঁশিয়ারি দিয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ (বিএজেপি)। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্রের মাধ্যমে কমিশনকে প্রভাবিত করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে নির্বাচন ভবনে আম জনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে এই শুনানি অনুষ্ঠিত হয়। গণবিজ্ঞপ্তি জারির ৩ মাস ২২ দিন পর অনুষ্ঠিত এই শুনানিতে চারজন নির্বাচন কমিশনার এবং আম জানগণ পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব সভায় উপস্থিত ছিলেন না।

শুনানি শেষে সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, যেসব জেলা ও উপজেলায় আমরা কমিটি দেইনি, সেখান থেকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতিবাচক প্রতিবেদন দিয়েছে। এটি পরিষ্কার একটি ষড়যন্ত্র। আমাদের মৌলিক রাজনৈতিক অধিকার চর্চায় বাধা দেওয়া হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দল নিবন্ধন পাবে।

তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগ মূলত ব্যবসা কেন্দ্রিক এবং ব্যক্তিগত। ব্যক্তিগত কোনো বিষয়ের দায় দল নেবে না, সেটি আইন-আদালত দেখবে। আমাদের সামনের সারিতে যারা আছেন, তারা সবাই জুলাই বিপ্লবের যোদ্ধা। নিবন্ধন নিয়ে আর কোনো নয়ছয় করা হলে তা মেনে নেওয়া হবে না।

দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনির সাথে সম্পৃক্ততার খবরকে মিথ্যা দাবি করে বলেন, ডেসটিনির সকল অফিস বহু বছর ধরে বন্ধ। সেই অফিস আমরা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছি। এমন তথ্য সঠিক নয়। এ ছাড়া এটি ডেসটিনির উদ্যোক্তাদের দল, এটিও মিথ্যা প্রচারণা বরং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল থেকে অনেকে এখানে এসেছেন।

তিনি আরও বলেন, আমাদের যথাযথ কমিটি ও কার্যালয় রয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন সত্য উদঘাটন করবে এবং আমরা ন্যায়বিচার পাবো।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝