Dhaka, Monday | 8 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 8 June 2026 | English
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
শিরোনাম:

গোয়ালন্দে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ৭ দিনের আল্টিমেটাম

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিটর : ৪৭)

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম, এমপি বলেছেন, মাদক, চাঁদাবাজি ও অবৈধ বালু কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। মাদকের সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যান, না হলে এ জেলায় মাদক ব্যবসায়ীদের থাকতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি জানি কারা মাদকের সঙ্গে জড়িত। তারা অনেক সময় আমাকে ফুল দিতেও আসে। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে জেলার প্রতিটি এলাকা আমার নখদর্পণে। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, এক সপ্তাহ সময় দিলাম—এই সময়ের মধ্যে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন। অন্যথায় কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জেলায় কোনো ধরনের অবৈধ মাটি ও বালু কাটা চলবে না। একই সঙ্গে বিএনপিতে কোনো চাঁদাবাজ বা অপরাধীর স্থান হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ দায় আমি নেব না—যারা জড়িত, তাদেরই জবাবদিহি করতে হবে।

উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম বলেন, গোয়ালন্দে একটি আধুনিক স্টেডিয়াম ও শিল্পকলা একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। চরাঞ্চলের উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি জানান, কৃষি জমি বৃদ্ধি ও কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। চরাঞ্চলকে বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যখাত নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দালালমুক্ত হাসপাতাল গড়ে তোলা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চিকিৎসাসেবা পেতে পারে।

গোয়ালন্দে একটি নৌবন্দর স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখার কথা জানান তিনি। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গোয়ালন্দে যদি একটি পদ্মা সেতু হয়, তাহলে এ অঞ্চল দেশের সবচেয়ে উর্বর ও সম্ভাবনাময় এলাকায় পরিণত হবে। রেল সংযোগ চালু হলে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। তখন রাজবাড়ী কার্যত ঢাকারই অংশ হয়ে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝