Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

বাগাতিপাড়ায় চিকিৎসা সেবায় নতুন গতি

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম  (ভিজিটর : ১৬৭)

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবহেলিত জনপদের মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৯ জন নবীন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তারা সবাই ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) থেকে নিয়োগপ্রাপ্ত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকথা হলরুমে আয়োজিত যোগদান অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.রেজাউল করিম বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মুনজুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দীর্ঘদিন চিকিৎসক সংকটের কারণে স্থানীয় জনগণ ভোগান্তিতে ছিলেন। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবায় গতি আসবে এবং জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হবে। তিনি নবীন চিকিৎসকদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, নতুন চিকিৎসকদের আগমনে বহির্বিভাগ ও জরুরি বিভাগের পাশাপাশি শিশু, মাতৃ ও ডেন্টাল সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের চিকিৎসক সংকটজনিত অতিরিক্ত চাপও অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং স্থানীয় জনগণকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন জানান, নবযোগদানকৃত চিকিৎসকদের মধ্যে রয়েছেন—ডা. ফয়সাল ইবনে ফিরোজ (মেডিসিন কনসালটেন্ট), ডা. মো. মিজানুর রহমান (ডেন্টাল সার্জন), ডা. মো. তকী তাজওয়ার মুঈদ, ডা. ইসমত জেরিন রহমান, ডা. নুসরাত জাহান, ডা. মো. রাহাত হায়দার, ডা. আনিকা ওশিন সুবাহ, ডা. মো. আবু নাওয়াজ আল নাহিদ এবং ডা. সজিবুর রহমান (সহকারী সার্জন)।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝