Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

নির্বাচনের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ৮:৪৭ পিএম  (ভিজিটর : ১৮৯)

নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের আলাইপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

বিএনপি প্রার্থী দুলুর দাবি, নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে ঢাকা থেকে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়েছে। এর আগে সোনালী ব্যাংকের ওই শাখায় এ ধরনের লেনদেনের নজির নেই উল্লেখ করে তিনি শঙ্কা প্রকাশ করেন যে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই টাকা ভোট কেনাবেচায় ব্যবহৃত হতে পারে। এ বিষয়ে লেনদেন বন্ধের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন ধানের শীষের এই প্রার্থী।

তবে অভিযোগ অস্বীকার করে নাটোর ইসলামী ব্যাংকের এভিপি মো. রেজাউল করিম বলেন, ‘চার কোটি টাকা লেনদেন আমাদের ব্যাংকের জন্য বড়ো কোনো বিষয় নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে, তাই এটিএম বুথে পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে এই ফান্ড আনা হয়েছে। একে সন্দেহজনক ভাবার কোনো কারণ নেই।’

সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের সন্দেহজনক লেনদেন বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝