Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র: দুলু

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ১১:২৪ এএম  (ভিজিটর : ৪৩)

নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। দীর্ঘ প্রায় ২০ বছর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। বর্তমান পরিস্থিতিতে মুক্ত ও নিরপেক্ষ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বলেই বিএনপির বিজয় নিশ্চিত।

সোমবার বিকেলে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নির্বাচনী মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় পাবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী ও জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝