Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

নিরাপদ ভোটাধিকার নিশ্চিতের দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম  (ভিজিটর : ৩৭১)

সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যোগীপাড়া মোড়ে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে স্থানীয় সামাজিক সংগঠন, ভূমিহীন সমিতি, আদিবাসী প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন সমিতির বাগাতিপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন, ‘নিজেরা করি’ সংস্থার প্রতিনিধি শাহ মিস বিউটি, আদিবাসী নেতা জোহান বেছড়া, কমল সরকার, বাগাতিপাড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি আদরী রানী, গ্রাম কমিটির সভাপতি সুজন ইসলাম এবং নাগরিক সমাজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা প্রতিবন্ধকতা ছাড়া ভোটাররা যেন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন বলেন, সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো বৈষম্য বা বাধা সৃষ্টি হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি অবিলম্বে এসব জনগোষ্ঠীর নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে সকল ভোটারের সমান অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝