মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং দরজারপাড় এলাকায় দীঘিরপাড়-সিপাহীপাড়া সড়কে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-টঙ্গীবাড়ি উপজেলার আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ, আলম খানের ছেলে সাকিব খান। অপর নিহতের নাম তুর্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মোটরসাইকেলের চালকসহ তিনজন আরোহী ওই সড়ক হয়ে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সড়কের যশলং দরজারপাড় এলাকায় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।
এতে চালকসহ তিনজন গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
এফপি/জেএস