Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলায় যাবেন তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ এএম  (ভিজিটর : ৩২)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী—সফর করবেন। নির্বাচনী সফর ঘিরে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সাংবাদিকদের তিনি বলেন, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সফর সড়ক পথে নয়, তিনি হেলিকপ্টার যোগে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। তবে ৭ ফেব্রুয়ারি দিন নির্ধারিত হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনী সফরসূচি নির্ধারকদের ওপর।

ডা. জাহিদ হোসেন জানান, সফরকালে ৩টি জেলাতেই বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান। এ বিষয়ে তিনি বলেন, এদিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

দিনাজপুরে জনসভা সফল করতে দলীয় প্রস্তুতির কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে বৈঠক করেছি। সেই সাথে আমরা প্রস্তুতি কার্যক্রম শুরু করে দিয়েছি।

সফরসূচির অংশ হিসেবে পারিবারিক কর্মসূচিও রয়েছে বলে জানান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ওই দিন তারেক রহমানের প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, এই সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে দলের মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝