শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়ার প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নন্নীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই আহবান জানান তারা।
উপজেলার- ২ নং নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরিফুল ইসলামের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আফসার উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মোমেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা মো. তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা শামসুল আলম সওদাগর, জকসু নির্বাচিত নেতা, মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে নালিতাবাড়ীর কৃতিসন্তান এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহবান জানান। এ নির্বাচনী জনসভায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস