Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

বেবি বাম্পে সোনম

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮ এএম  (ভিজিটর : ১৭)

আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বেবি বাম্পের একগুচ্ছ ছবি। ছবিগুলো পোস্ট করে ৪০ বছর বয়সী সোনম ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়।’ সম্প্রতি এক প্রসাধনী কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন সোনম, ছবিগুলো সেখানেই তোলা। অনুষ্ঠানে সোনম পরেছিলেন নেভি ব্লু ভেলভেট গাউন। ছবিগুলোর প্রশংসা করছেন তার ভক্ত ও সহশিল্পীরা।

সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে হয় ২০১৮ সালের ৮ মে, মুম্বাইয়ে। ২০২২ সালের আগস্টে প্রথমবার পুত্রসন্তানের মা হন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তখন জানিয়েছিলেন, মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে শিগগিরই কাজে ফিরবেন। তবে গত চার বছরে নতুন সিনেমা করেননি সোনম। মাস পাঁচেক আগে গুঞ্জন রটে, আবার মা হতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে তখন তার ভাষ্য জানা যায়নি। তবে গত বছরের নভেম্বরে এক ইনস্টাগ্রাম পোস্টে সোনম নিশ্চিত করেছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। তখন ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে সোনম লিখেছেন, ‘মাদার।’ এই পোস্টের পরেই বলিউডের একাধিক তারকা তাকে শুভেচ্ছা জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝