Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চায় না- ফারজানা শারমিন পুতুল

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম  (ভিজিটর : ১২৯)

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, শুধু ধানের শীষে ভোট দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। একটি টেকসই পরিবর্তন আনতে হলে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা কেউ আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরে যেতে চাই না।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ায় অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। তবে গত ১৫ বছরে দেশে যে মানবিকতার বিপর্যয় ঘটানো হয়েছে, সেটিই সবচেয়ে বড় সংকট। মানুষের মধ্যে ঘৃণা, হিংসা ও বৈষম্যের রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। একসময় ধর্মীয় বিভেদ, পরে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমাদের সেই বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৭ বছরে অনেক বিএনপি নেতাকর্মীর সন্তান চাকরির সুযোগ পায়নি। আমরা সেই বৈষম্যের রাজনীতি করব না। বরং প্রতিহিংসার পথ পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, অতীতে যারা বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা তাদের ঘর পাহারা দিয়েছি। এটি বিএনপির মানবিক রাজনীতিরই প্রমাণ।

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত দুই দশকে এই এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর উন্নয়ন কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। একটি আধুনিক ও উন্নয়নমুখী বাগাতিপাড়া গড়তে হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।

দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে হুঁশিয়ার করে তিনি বলেন, আমাদের কর্মসূচিতে অংশ নিতে অনেককে বাধা দেওয়া হচ্ছে। দলের সুযোগ-সুবিধা নিয়ে কেউ যদি সুবিধাবাদী রাজনীতি করতে চান, জনগণই তার জবাব দেবে। ধানের শীষের কর্মীদের বিপথগামী করার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না।

দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝