জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা-১৭ সংসদীয় আসনের কামাল আতাতুর্ক পার্ক সংলগ্ন মাঠ এলাকায় এক বিশেষ ফ্রি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পে এলাকাবাসীর পোষা প্রাণী ও মাছের বিভিন্ন রোগের চিকিৎসা, ছাদ বাগানের রোগ-বালাই সংক্রান্ত সমস্যার সমাধানে বিশেষজ্ঞ পশু চিকিৎসক, মৎস্যবিদ ও কৃষিবিদরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও কীটনাশকও বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. ফরহাদ হালিম ডোনার।
ক্যাম্পে বিনামূল্যে পোষা কুকুর ও বিড়ালের টিকা ও স্বাস্থ্যসেবা, ছাদ বাগানের পরিচর্যা বিষয়ক পরামর্শ এবং অ্যাকুরিয়াম সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের সুযোগ দেওয়া হয়।
ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে, এ ধরনের ফ্রি সেবা ক্যাম্প আগামী দিনগুলোতেও চলমান থাকবে। পরবর্তী ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে—
৩ ফেব্রুয়ারি ২০২৬: গুলশান ইয়ুথ পার্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬: গুলশান শাহাবুদ্দিন পার্ক
এফপি/এমআই