Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাসের পরিকল্পনা
শিরোনাম:

কাউনিয়ায় সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম  (ভিজিটর : ৪০১)

রংপুরের কাউনিয়ায় ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন- কাউনিয়া উপজেলা প্রশাসনের মো. ফারুক হাসান, মো. হায়দার আলী, মো. হুমায়ুন কবীর, মো. সোহেল রানা, মো. আব্দুস সালাম, কাউনিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাদেকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসলেও ৯ম পে-স্কেল এখনো বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজারদরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোর কারণে কর্মচারীরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

তারা দ্রুত ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের পাশাপাশি কর্মচারীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান। 

দাবি আদায় না হলে আগামীদিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা। শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ অংশ নেয়। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝