Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাসের পরিকল্পনা
শিরোনাম:

নির্বাচন উপলক্ষে

নাটোর-২ আসনে নির্বাচনি অনুসন্ধান কমিটির মাঠপর্যায়ের পরিদর্শন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:২০ পিএম  (ভিজিটর : ১৪১)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী এলাকা–৫৯, নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি মাঠপর্যায়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সারাদিনব্যাপী এই পরিদর্শনে কমিটির সদস্যরা নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবস্থা এবং নির্বাচন আচরণবিধি প্রতিপালনের বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাদল কুমার চন্দ যুগ্ম জেলা ও দায়রা জজ নাটোর ও ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির সদস্য। এছাড়াও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব ৫ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যাচাই এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের নিয়মিত মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনায় ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি সারাদেশব্যাপী নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝