Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাসের পরিকল্পনা
শিরোনাম:

মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই

আবু সাইদ, মুগ্ধরা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য জীবন দেন নাই

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম  (ভিজিটর : ১২৮)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ ৫২/৫৪ বছর চলেছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই।

সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা পাচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।

৫ আগষ্টের পর এ দেশের মানুষের ন্যায় বিচার সহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। পরিবেশেও হয়েছিল। কিন্তু দুখের বিষয় সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। বিএনপি ও জামায়াতের নেতৃত্ব জোট পরিস্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যদি তাই হয় তাহলে এই জীবনগুলো দেয়ার কি দরকার ছিল।

আবু সাইদ তার বুক পেতে দিয়ে বৈষম্য কেন দুর করতে চেয়েছিলো। মুগ্ধ পানি পানি করে মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য ত্যাগ স্বীকার করেন নাই। এসময় ইসলামের পক্ষের একটি মাত্র দল ইসলামি আন্দোলন বাংলাদেশের হাত পাখায় ভোট দেবার আহবান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরে স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

এসময় কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর বখ্ত মিয়া সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝