Dhaka, Monday | 27 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম  (ভিজিটর : ১৪৯)

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া হলদীবাড়ি মুজিব নগর এলাকায় পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম নয়ন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম নয়ন উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে কাউনিয়া থেকে নিজবাড়িতে যাওয়ার পথে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আশরাফুল আলম নয়নের মৃত্যু হয়। 

নিহতের স্বজনরা জানায়, তিনি পেশায় গার্মেন্টস শ্রমিক মাত্র দুইদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ এবং মরদেহ উদ্ধার করেছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝