Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
দেড় লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান-ইরান
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
শিরোনাম:

নাটোর সদর ও নলডাঙ্গার মানুষ বিপুল ভোটে বিজয়ী করবে—দুলু

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম  (ভিজিটর : ৫৭)

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোর সদর ও নলডাঙ্গা আসনের জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, “ইতিপূর্বে আমি নাটোর সদর আসন থেকে তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। দীর্ঘ প্রায় ২৪ বছর পর আবারও মহান আল্লাহ আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আজ নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়ার বাজারে নির্বাচনী প্রচারণা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “নলডাঙ্গার মানুষ অতীতেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবারও তারা একইভাবে আমাকে বিজয়ী করবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝