Dhaka, Sunday | 17 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 17 May 2026 | English
ঈদে ৭ দিন বন্ধ থাকবে অধস্তন আদালত
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
শিরোনাম:

ঢাকায় অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ? তদন্ত দাবি বিএনপি নেতা সপুর

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ৪১)

রাজধানী ঢাকায় আজ সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

তিনি বলেন, নির্বাচন অতি নিকটে। এমন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকায় এ ধরনের অগ্নিকাণ্ড স্বাভাবিক ঘটনা নয়। আওয়ামী ফ্যাসিবাদীরা নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কি না, তা বর্তমান অন্তর্বর্তী সরকারের গভীরভাবে তদন্ত করা উচিত।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে নিজ বাড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। ঠিক এই সময়ে রাজধানীতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা জনমনে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। এর মাধ্যমে যদি নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হয়ে থাকে, তবে জনগণ তা কখনো মেনে নেবে না।

তিনি আরও বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে মাঠে থাকবে এবং যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝